স্পোর্টেইনমেন্ট

আজ ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

আজ (৪ সেপ্টেম্বর) আবারও ভারত-পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। বাংলাদেশ সময় রাত ৮ টায় দেখা যাবে এ লড়াই।
আজ দু দলের একাদশে কিছুটা পরিবর্তন আসতে পারে । সেটা স্বাভাবিক। জাদেজার জায়গায় দলে সুযোগ পাওয়া অক্ষর প্যাটেলকে আজ দেখা যেতে পারে রোহিত শর্মার দলে। এছাড়া হার্দিক পান্ডিয়া থাকবেন। অন্যদিকে জ্বরে ভুগার কারণে বাদ পড়তে পারেন আভেশ খান।
ভারতের সম্ভাব্য একাদশ থাকছে, রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, অর্শদীপ সিং, ইয়ুজবেন্দ্র চাহাল।
 
পাকিস্তান একাদশে থাকছে, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, নাসিম শাহ, হারিস রউফ, হাসান আলি/মোহাম্মদ হাসনাইন।

Related Articles

Leave a Reply

Back to top button