বাংলাদেশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও বনানী কবরস্থানে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু যাদুঘর প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা। পরে বনানী কবরস্থানে পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরিবারের সকল

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহন করেন সংঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন- যে অপশক্তি ৭৫ এ জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস ভিন্ন ধারায় প্রবাহিত করতে চেয়েছিল তারা আজও তৎপর রয়েছে। তাদের বিরুদ্ধে নেতাকর্মীদের সদা সোচ্চার থাকতে হবে।

সংগঠনের সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন – জাতির পিতার পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসীর দন্ড কার্যকর করতে হবে। সেই সঙ্গে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে জড়িত জাতীয় ও আন্তর্জাতিক অপশক্তির প্রকৃত মুখোশ উন্মোচন করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button