ইকোবিজ
অবশেষে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত

বাংলাদেশ ব্যাংক নানা অনিশ্চয়তার দোলাচলের পর অবশেষে নতুন লকডাউনেও ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সরকারি অন্যান্য ছুটি ছাড়া বাকী কর্মদিবসগুলোতে ব্যাংক চালু থাকবে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন চলাকালীন সময়ে প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চলবে সব তফসিলি ব্যাংকে। আর লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কাজের জন্য ব্যাংক দুপুর আড়াইটা (২.৩০) পর্যন্ত খোলা থাকবে।



