ইকোবিজ

আজ থেকে শুরু আন্তঃমোবাইল ব্যাংক লেনদেন

ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে এবং মোবাইল  ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে আন্তঃমোবাইল ব্যাংক লেনদেন লেনদেন চালু হচ্ছে মঙ্গলবার (২৭ অক্টোবর)।

পাইলট পরীক্ষা সম্পন্নকারী চারটি ব্যাংক ও চারটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার ন্যাশনাল পেমেন্ট স্যুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তঃমোবাইল ব্যাংক লেনদেন চালু করা হচ্ছে।

জানা যায়, ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল, আল-আরাফাহ ইসলামী ও পূবালী ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ, ইসলামী ব্যাংকের এমক্যাশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউক্যাশ ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইসলামিক ওয়ালেট আন্তঃমোবাইল ব্যাংক লেনদেন চালু করছে।

এক অপারেটরের মোবাইল ব্যাংক হিসাব থেকে অন্য মোবাইল ব্যাংক অপারেটরের (পি-টু-পি) হিসাবে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রাপক মোবাইল ব্যাংক অপারেটর প্রেরক অপারেটরকে সাকুল্যে লেনদেন করা অর্থের শূন্য দশমিক ৮০ শতাংশ ফি দিতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button