স্পোর্টেইনমেন্ট

আজ থেকে গ্রুপ অনুশীলন বাংলাদেশ ক্রিকেটারদের

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক প্রকাশিত সূচি অনুসারে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সীমিত আকারে শুরু হচ্ছে গ্রুপ অনুশীলন।

করোনার কারণে গ্রুপ অনুশীলনে বাঁধা ছিলো বাংলাদেশ টাইগারদের । শ্রীলঙ্কা সফর এগিয়ে আসায় গ্রুপ অনুশীলন গুরুত্ব বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। আর তাই অবশেষে গ্রুপ অনুশীলন শুরু করতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা।

প্রায় ছয় মাস পর মিরপুরের সেন্টার উইকেটে ব্যাট করার সুযোগ পাবেন ব্যাটসম্যানরা। সূচি অনুসারে, মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম প্রথমে সেন্টার উইকেটে ব্যাট করার সুযোগ পাবেন। তাদের বোলিং করবেন পেসার মেহেদি হাসান রানা, দু’স্পিনার তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

Related Articles

Leave a Reply

Back to top button