বাংলাদেশ

বিএনপি নেতাদের বানোয়াট বক্তব্যে জিয়াউর রহমানও লজ্জা পাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা জিয়াউর রহমানকে নিয়ে যেসব বানোয়াট কথা বলে স্বয়ং জিয়াউর রহমানও কবরে শুয়ে লজ্জা পাচ্ছে। জিয়াউর রহমান জীবদ্দশায় কখনও শোনেননি তিনি স্বাধীনতার ঘোষক।

শুক্রবার (২৯ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভায় রাজধানীর প্রেসক্লাবে বক্তৃতাকালে এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ বিএনপি নেতা আব্দুল মঈন খান অনেক কথা বলেন। মঈন খানের বাবা আব্দুল মোমেন খান ’৭৪ সালে খাদ্যসচিব ছিলেন। তিনি ষড়যন্ত্র করে মার্কিন খাদ্যবাহী জাহাজ ফেরত পাঠিয়েছিলেন। তার পুরস্কার হিসেবে জিয়াউর রহমান আব্দুল মোমেন খানকে মন্ত্রী বানিয়েছিল। মঈন খান নিজেও সংসদে দাঁড়িয়ে বলেছিল, দরকার পড়লে দেশ বিক্রি করে দেবে।

তিনি বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে নাকি সাদেক হোসেন খোকা ঢাকা থেকে লাফ দিয়েছিল। সে সময় কালুরঘাট বেতার কেদ্র থেকে ফেনী পর্যন্ত শোনা যেত। এদের কথা শুনলে হাসি পায়।

ড. হাছান বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। প্রকৃতপক্ষে সে একজন খলনায়ক ছিল।

Related Articles

Leave a Reply

Back to top button