অন্য খবর
ঘরে পড়ে আছে মা ও ৩ কন্যার গলাকাটা মরদেহ

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে এক মা এবং তার তিন সন্তানের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। জৈনাবাজার এলাকার একটি ভবনের দোতলার একটি ঘরে খাটের ওপর দুই সন্তান এবং মেঝেতে এক সন্তান ও মায়ের মরদেহ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী চারজনের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মাত্র ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।


