ভূরাজনীতি

আজ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। ইতোমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে।

জানা গেছে, কক্সবাজারের লাবণী পয়েন্টের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান অতিথি থাকবেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় নেতা মাহবুব-উল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম আমিন, বারিস্টার বিপ্লব বড়ুয়াসহ একাধিক কেন্দ্রীয় নেতা।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম বলেন, বহুল প্রত্যাশিত জেলা আওয়ামী লীগের সম্মেলনের জন্য আমরা প্রস্তুত। ইতোমধ্যে ৪০৬ জন কাউন্সিলরের তালিকা চুড়ান্ত করা হয়েছে।

তিনি বলেন, প্রতি ১০ হাজার জনে একজন হিসেবে ২৮০, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আছে ৭১ জন, এছাড়া প্রতি উপজেলা থেকে ৫ জন হিসেবে ৫৫ জন কাউন্সিলর রয়েছে। এছাড়া ডেলিগেট থাকবে প্রায় দেড় হাজার।

যদিও দীর্ঘ দিন ধরে প্রত্যাশা ছিল ঘটা করেই হবে জেলা আওয়ামী লীগের সম্মেলন। তবে কয়েক বার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও বার বার পিছিয়ে সর্বশেষ ১৩ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঠিক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button