অন্য খবর

কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

বৃটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী বীর বাঘা যতীনের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নে কয়া মহাবিদ্যালয়ের সামনে নির্মিত বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা দেখে, শুক্রবার সকালে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান।

উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান, বিপ্লবী বীর বাঘা যতীনের মুখ ও নাকের একাংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। কুষ্টিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পর আমরা প্রশাসনিকভাবে যেভাবে দুর্বৃত্তদের আটক করেছি এ ঘটনাতেও খুব দ্রুত দোষীদের খুঁজে বের করা হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, বেলা ১১টার দিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেছি। ইতোমধ্যে গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের বিভিন্ন দফতর কাজে লাগানো হয়েছে। খুব দ্রুত দোষীদের আটক করে আইনের আওতায় আনা হবে।

আর আগে কুষ্টিয়াতেই গত ৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙেছিল দুর্বৃত্তরা।

Related Articles

Leave a Reply

Back to top button