অন্য খবর

তোমার স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়: শাবনূর

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অজানার উদ্দেশে পাড়ি জমান বাংলা সিনেমার জনপ্রিয় তারকা সালমান শাহ। বছর ঘুরে দিনটি এলেই তার অনুরাগী ও সহকর্মীদের হৃদয় বেদনার নীল জলে ভেসে যায়।
মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সালমান সবচেয়ে বেশি সিনেমা করেছেন শাবনূরের সঙ্গে। সালমান-শাবনূর জুটির রসায়নে মন ভরে গিয়েছিল দেশের সিনেমাপ্রেমীদের। ঢালিউডের অন্যতম জুটিতে পরিণত হন তারা। এতটাই সমাদৃত হন যে আজও সালমান নামটি নিলেই উঠে আসে শাবনূরের নাম।
তাই সালমানের চলে যাওয়ার দিনে সালমানকে উদ্দেশ্য করে নেটমাধ্যমে লেখা পোস্টে অনুভূতি প্রকাশ করেন শাবনূর। এবারও ব্যতিক্রম হয়নি। বুধবার ৬ সেপ্টেম্বর নিজের ফেসবুকে তার সঙ্গে সালমানের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সিনেমার দৃশ্যের স্থিরচিত্র সেগুলো।
ক্যাপশনে লিখেছেন, ‘কোথায় হারিয়ে গেলে সালমান। তোমার স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়। অমর নায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী আজ। দীর্ঘ ২৭ বছর পর এখনও তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও তার সমর্থকেরা। যেখানে আছো ভালো থেকো স্বপ্নের নায়ক। তোমার মাগফেরাত কামনা করছি।’

Related Articles

Leave a Reply

Back to top button