অন্য খবর

আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ

আগামী রোববার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট), করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে, ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত। তবে সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় বাড়তি কিছু সতর্কতামূলক ব্যাবস্থা নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে আগামী সপ্তাহে সাপ্তাহিক ছুটির বাইরেও ২ দিন লেনদেন বন্ধ রাখা হবে ব্যাংকে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে এবং ২, ৩ ও ৫ আগস্ট নতুন সময়সূচি অনুযায়ী সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

ব্যাংকিং লেনদেন সময়সূচি লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলেব বিকেল ৪টা পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Back to top button