স্পোর্টেইনমেন্ট

আগামী বছর থেকে নারী আইপিএল

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী বছর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুয়েন্টি-টুয়েন্টি টুর্নামেন্টে নারী সংস্করণ চালুর পরিকল্পনা করছে।

রবিবার(২৭মার্চ) আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানান, নারীদের আইপিএল চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি পাঁচ বা ছয় দলের লিগ হতে পারে।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হতে হবে। আগামী বছরের মধ্যে এটি শুরু করার পরিকল্পনা করছি আমরা।’

এদিকে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে নারীদের ঘরোয়া টি-টোয়েন্টি আসর হয়ে থাকে।

সম্প্রতি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেটারদের নিয়ে ৩০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মাঝে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আয়োজন করতে যাচ্ছে।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button