বাংলাদেশ

আগামী বছর জুনের মধ্যেই পদ্মাসেতুর কাজ সমাপ্ত হবে : কাদের

পদ্মাসেতুর মেয়াদ  আরো দুই বছর বাড়ানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের।

তিনি বলেন, আশা করি আগামী বছর জুনের মধ্যেই পদ্মাসেতুর কাজ সমাপ্ত হবে এবং যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

শুক্রবার (৭ মে) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজ ঐতিহাসিক ৭ মে। বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষের কাছে একটি স্মরণীয় দিন। ২০০৭ সালের এদিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে  চিকিৎসা শেষে শত প্রতিকূলতা উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কোনো অন্যায় করেনি বলে বুকে ছিলো তার অসীম সাহস ৷ এদেশের মাটি ও মানুষই শেখ হাসিনার রাজনীতির মূল শক্তি। তাইতো কোনো ষড়যন্ত্রই দেশরত্ন শেখ হাসিনাকে সেদিন ঠেকিয়ে রাখতে পারেনি।

তিনি বলেন, শেখ হাসিনার সাহসী ও বিচক্ষণ নেতৃত্বের কারণে বাংলাদেশে করোনার প্রথম ঢেউ মোকাবিলা করে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশ যেখানে করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে সেখানে শেখ হাসিনার সাহসী ও বিচক্ষণ নেতৃত্বে জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে করোনা কিছুটা নিয়ন্ত্রণে এনেছে।

আগামী ১৭ মে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মসজিদ, মন্দির ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button