বাংলাদেশ

আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু

দেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল রোববার (৩ এপ্রিল) থেকে রমজান মাস শুরু হচ্ছে।

শনিবার (২ এপ্রিল) রাতে তারাবি নামাজ আদায় ও সাহরি খেয়ে রোববার প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি।

এদিকে, শনিবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত এ মাস।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ থেকে রমজান মাস শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button