অন্য খবর

করোনা আক্রান্তের ৬ মাস পরও শরীরে উপসর্গ থাকছে: আইইডিসিআর

করোনাভাইরাসে সংক্রমণের ছয়মাস পরও ৭০ শতাংশ মানুষের শরীরে করোনা পরবর্তী নানা উপসর্গ বিদ্যমান থাকছে। যা তিন মাস পর ৭৮ শতাংশ এবং এক বছর পরও থেকে যায় ৪৫ শতাংশ মানুষের মধ্যে। আর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ অসংক্রামক ব্যাধিতে আক্রান্তদের করোনা পরবর্তী উপসর্গের আশঙ্কা আরও দুই থেকে তিন গুণ পর্যন্ত বেশি থাকে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের মধ্যে নিয়মিত ওষুধ সেবনকারীদের কোভিড-১৯ পরবর্তী উপসর্গে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনিয়মিত ওষুধ সেবনকারী তুলনায় প্রায় ৯ ভাগ পর্যন্ত কমে যায়। একইভাই ডায়াবেডিস রোগীদের মধ্যে নিয়মিত ওষুধ সেবনকারী কোভিড-১৯ পরবর্তী উপসর্গে আক্রান্ত হওয়ার আশঙ্কায় নিয়মিত ওষুধ সেবন করেন না তাদের তুলনায় প্রায় ৭ শতাংশ পর্যন্ত কমে যায়।

গবেষণার প্রাথমিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, উপসর্গযুক্ত কোভিড-১৯ রোগডিদের উপসর্গ দেখা দেওয়ার ৩ মাস, ৬ মাস, ৯ মাস ও ১২ মাস অতিক্রান্ত হওয়ার পর যথাক্রমে ৭৮ শতাংশ, ৭০ শতাংশ, ৬৮ শতাংশ ও ৪৫ শতাংশের দেহে কোভিড-১৯ পরবর্তী উপসর্গ দেখা গেছে। তা যে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের কোভিড-১৯ পরবর্তী উপসর্গে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমাতে রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন মোতাবেক নিয়মিত ওষুধ সেবন করা জরুরি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলমান গবেষণার মাধ্যমে ভবিষ্যতে কোভিড-১৯ পরবর্তী উপসর্গের ব্যাপারে আরও হালনাগাদ তথ্য পাওয়া যাবে। কোভিড-১৯ মহামারি প্রতিরোধে আইইডিসিআর সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পূর্ণ ডোজ কোভিড-১৯ টিকা নেওয়ার আহ্বান জানায়।

Related Articles

Leave a Reply

Back to top button