বাংলাদেশ

প্রথম দিন মেট্রোরেলে ভ্রমণ করেছেন ৩ হাজার ৮৫৭ যাত্রী

জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম দিনে মেট্রোরেলে ভ্রমণ করেছেন ৩ হাজার ৮৫৭ জন যাত্রী।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।

সকাল ৮টা থেকে ট্রেন চলার কথা থাকলেও ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন যাত্রীরা। এই যাত্রীদের কেউ ছিলেন অফিসগামী, কেউ এসেছিলেন পরিবারসহ। আবার অনেকেরই লক্ষ্য ছিল শুধু মেট্রোরেলে ঘোরা।

তবে সকাল থেকেই যাত্রীদের অভিযোগ ছিল স্টেশনে যাত্রীদের ঢোকাতে ধীরগতিতে কাজ করছে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ বলছিল শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের পুরো ব্যবস্থার সঙ্গে অভ্যস্থ করাতে কিছুটা ধীরে কাজ করা হয়েছে।

তবে এসবের মধ্যেও পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টার পর আর চলেনি মেট্রোরেল। ফলে শেষে হতাশ হয়ে ফিরে গেছেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button