বাংলাদেশ

অসুস্থতার কারণে ভারত সফর বাতিল করলেন পররাষ্ট্রমন্ত্রী

শারী‌রিক অসুস্থার কার‌ণে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর সঙ্গে ভার‌ত সফ‌রে যে‌তে পা‌রেন‌নি। শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয়েছে তাকে।
মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে এই তথ‌্য জানা গেছে। সূত্রটি জানায়, দিল্লি যাওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর সব প্রস্তুতি ছিল। কিন্তু শেষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়ায় সফর বাতিল করেন তিনি।
সাধারণত নিয়ম অনুযায়ী দেশের সরকারপ্রধান যখন কোনো রাষ্ট্রীয় সফরে যান, পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই তার সফরসঙ্গী হন। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আব্দুল মোমেন বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরে সঙ্গী হচ্ছেন। কিন্তু চার দিনের সফরে সকালে সফরসঙ্গীদের নিয়ে শেখ হাসিনা যখন নয়াদিল্লির উদ্দেশে রওনা হন সেখানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না।

Related Articles

Leave a Reply

Back to top button