
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের শাসনকালে গুমের সংস্কৃতি চালু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম ৭১ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খন্দকার মোশতাকের ক্যাবিনেটের ২৩ জন মন্ত্রীর মধ্যে ২২ জন হল বাকশালের মন্ত্রী উল্লেখ করে রিজভী বলেন, ১৫ ই আগস্ট এর সময় জিয়াউর রহমান সেনাবাহিনীর দ্বিতীয় কর্মকর্তা ছিলেন। কিন্তু ১৫ ই আগস্ট রাত পর্যন্ত যারা মন্ত্রী ছিলেন তারা গিয়ে শপথ নিলেন খন্দকার মোশতাকের কেবিনেটে। খন্দকার মোশতাকের ক্যাবিনেটের ২৩ জন মন্ত্রীর মধ্যে ২২ জন হল বাকশালের মন্ত্রী ছিলেন। মরহুম শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাকশালের মন্ত্রিসভা ছিল সেই মন্ত্রিসভার মন্ত্রীরা মোস্তাকের কেবিনেটে শপথ নিলেন। সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনীর তিনজন প্রধান খন্দকার মোশতাকের কাছে গিয়ে আনুগত্য করলেন জিয়াউর রহমান তো জাননি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জিয়া পরিবার বিএনপিকে তারা কিছুই মনে করে না তারা মনে করে যে বিএনপি নাই। কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা যারা আছেন সমালোচনা করার সময় কিন্তু জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে ব্যস্ত থাকেন। এ দেশের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেছিল সত্তরের নির্বাচনে। যে কারণে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন করেছিল জনগণ তার প্রত্যেকটা সাথে বিশ্বাসঘাতকতা করেছে দলটি।
রিজভী বলেন, ৫ আসনে নির্বাচন করে আওয়ামী লীগের নেত্রী ২ আসনে পরাজিত হয়েছেন আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাঁচটি আসনেই নির্বাচিত হয়েছেন। এই যে ব্যক্তিগত জনপ্রিয়তা, এই যে বিপুল জনপ্রিয়তা এটা কখনোই শেখ হাসিনা পছন্দ করতে পারেননি।
রিজভী বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন আইন করে সরকারের হাতে নিতে চাচ্ছে। এবং এটার জন্য সুপারিশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্যরা বলছেন যে এটার কোন দরকার নাই এটা আলাদা একটা আইন করেন। পার্লামেন্টে এটা আইন করে এটা সরকারের হাতে থাকবে।অর্থাৎ সরকার যদি মনে করে বিএনপিকে আর রাখার দরকার নাই নিবন্ধন বাতিল আর একটি রাজনৈতিক দল দরকার নাই ওর নিবন্ধন বাতিল সরকারের হাতে থাকবে অন্যান্য দলের রেজিস্ট্রেশন একটি অমানবিক চূড়ান্ত বাকশালের পথ অবলম্বন করছে সরকার আর সেটা সমর্থন করছে নির্বাচন কমিশনের সেসব অনুচর সে সমস্ত ক্রীতদাসরা এই সুযোগ করে দিচ্ছে।



