স্পোর্টেইনমেন্ট

আইসিসি র‌্যাংকিং থেকে ১৯ দেশ বাদ

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), ম্যাচ কম খেলার কারনে টি-টোয়েন্টি র‌্যাংকিং তালিকা থেকে ১৯টি সহযোগী সদস্য দেশকে বাদ দিয়েছে।

বুধবার বার্ষিক র‍্যাংকিং আপডেট টি-টোয়েন্টি র‌্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি।

বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে রয়েছে ৭২টি দেশ। যা এর আগেও ছিল ৯১টি দেশের।

বলা হয়েছে, ২০১৯ সালের মে থেকে অন্তত ছয়টি রেটযুক্ত ম্যাচ খেলতে হবে দলগুলোকে। কিন্তু আইসিসির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ১৯টি সহযোগী সদস্য দেশ র‌্যাংকিং থেকে বাদ পড়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button