ভূরাজনীতি
আইসিইউতে রিজভী

শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ও অক্সিজেন লেবেল কমে যাওয়ায়, আইসিইউতে নেয়া হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ইনজেকশন দেয়া হয়েছে। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ায় সাথে সাথে তাকে আইসিইউতে নেয়া হয়।
গত ১৬ মার্চ রিজভীর করোনা পজিটিভ হওয়ার পর ১৭ মার্চ থেকে স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন রুহুল কবির রিজভী।



