বাংলাদেশ

আইটি ও স্বাস্থ্যসেবা খাতে একসঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: দোরাইস্বামী

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশের আইটি, স্বাস্থ্যসেবা খাতসহ অন্য খাতেও একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ।

তিনি বলেন, আমাদের পারস্পরিক সহযোগিতার বহুবিধ সুযোগ রয়েছে।সে সুযোগকে কাজে লাগিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

সোমবার (২ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে ভার্চ্যুয়াল সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

দোরাইস্বামী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ ভারতের জন্যও সম্মানের। বাংলাদেশ ও ভারত ইতিহাস, ভাষা, সংস্কৃতিসহ অনেক বিষয়ে সম্পর্কিত।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়নসহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছে। ভবিষ্যতে আইটি সেক্টর, স্বাস্থ্যসেবা খাতসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এসময় ভারতীয় হাইকমিশনারকে তার দায়িত্ব পালনকালে সবধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন অর্থমন্ত্রী।

 

Related Articles

Leave a Reply

Back to top button