বাংলাদেশ

আইজিপির সঙ্গে চীনা চিকিৎসক প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে চীনা চিকিৎসকদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৪ জুন) বিকেলে পুলিশ সদর দপ্তরে চীনা চিকিৎসকের প্রতিনিধি দলটি সাক্ষাৎ করেন।

এ সময় আইজিপি প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে করোনা চিকিৎসা প্রটোকল, গবেষণা ও প্রশিক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। বন্ধুপ্রতিম দেশ চীনের চিকিৎসকদের সঙ্গে এ ধরনের সাক্ষাতের আয়োজন করায় বাংলাদেশের চীন দূতাবাসকে ধন্যবাদ জানান তিনি।

প্রতিনিধিদলের সদস্যরা চীনের উহান প্রদেশে করোনা ভাইরাস চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা করোনা চিকিৎসায় বাংলাদেশ পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button