অন্য খবর

‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১’এর শ্রেষ্ঠ অভিনেত্রী বুবলী

‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১’এর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বুবলী।

রবিবার (১৪ মার্চ) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিনেমায় অবদানের জন্য বুবলীকে সম্মাননা তুলে দেন কর্পোরেট নারী ব্যক্তিত্ব রুবাবা দৌলা মতিন।

পুরস্কারকৃত হাতে বুবলী বলেন, আমি ভীষণ খুশি হয়েছি। পাশাপাশি সম্মানিত বোধ করছি। সম্মাননা দেয়া মানে একজন শিল্পীকে তার কাজে উৎসাহিত করা। আমিও অনুপ্রাণিত হয়েছি। অনুষ্ঠানে অনেক গুণী ও সফল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে শামিল হতে পেরেও অনেক ভালো লেগেছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াৎ উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিসিএসিএল’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স’র ভাইস প্রেসিডেন্ট (বাংলাদেশ চ্যাপ্টার) রাজু আলীমসহ অনেকে।

Related Articles

Leave a Reply

Back to top button