স্পোর্টেইনমেন্ট

অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘গোর’

অস্কারে যাচ্ছে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি সিনেমা ‘গোর’। ৯৪তম অস্কার আসরে সাধারণ বিভাগে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সিনেমাটি। প্রথমবার বাংলাদেশের কোনও সিনেমা এই বিভাগে প্রতিযোগিতা করবে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা গাজী রাকায়েত।

অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘গোর’

সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে মুক্তি পেয়েছিল ‘গোর’। যার ইংরেজি নাম ‘দ্য গ্রেভ’। মুক্তির সময়ই জানানো হয়েছিল, আন্তর্জাতিকভাবেও সিনেমাটি মুক্তি পাবে। সেই চিন্তা থেকেই এটি দুই ভাষায় শুটিং করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ভিত্তিক দুটো ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তিও পেয়েছে।

সিনেমায় অভিনয় করেছেন গাজী রাকায়েত, মামুনুর রশীদ, আশিউল ইসলাম, গাজী আমাতুন নূর, এ কে আজাদ সেতু, দ্বীপান্বিতা মার্টিন, মৌসুমী হামিদ, সুষমা সরকার, দিলারা জামান, এস এম মহসিন, শামীম তুষ্টি ও কাজী আনিসুল হক বরুণ।

Related Articles

Leave a Reply

Back to top button