বাংলাদেশ

অসহায় বৃদ্ধার বাড়ি বানানোর জন্য জায়গা দিলেন স্বেচ্ছাসেবকলীগ কর্মী

করোনা দুর্যোগে আটোয়ারী উপজেলা প্রশাসন ও পুলিশের একান্ত সহযোগিতায় ঠিকানা খুঁজে পাওয়া অসহায় প্রবীণ বৃদ্ধা ইশারন বেগম (৯০) কে ঘিরে সংবাদ প্রকাশের পর তাকে সাহায্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে অনেকে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাখরতলা গ্রামের ছোট মেয়ে আজিমা বেগমের বাড়িতে ঠাঁই পাওয়া বৃদ্ধার  বাড়ি নির্মানের জন্য ৩ শতক জমি দিয়ে সাহায্যের হাত বাড়ালো প্রতিবেশী যুবক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কর্মী রবিউল ইসলাম সুর্য।

সম্প্রতি ইউনিয়ন পরিষদে ত্রান চাইতে গিয়ে পা ভেঙ্গে পড়ে থাকেন মির্জাপুর এলাকার ইশারন বেগম নামে জনৈক এই বৃদ্ধা। মূলত: তার পরিবার ঘরবাড়ি থেকেও ছিলনা। সৎ ছেলেরা তাকে দেখাশোনা না করে উল্টো রাস্তায় নামিয়ে দেন। খবর পেয়ে মানবিক আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা এবং পঞ্চগড়ের পুলিশ সুপার মো: ইউসুফ আলী দ্রুত উদ্যোগ নিয়ে অসহায় ইশারন বেগমকে ছোটমেয়ের বাড়িতে তুলে দেন এবং তার সুচিকিৎসা সহ বাসস্থানের দায়িত্ব নেন।

Related Articles

Leave a Reply

Back to top button