স্পোর্টেইনমেন্ট
অলিম্পিকের ফুটবল সেমিফাইনালে ব্রাজিল

টোকিও অলিম্পিকের ফুটবলে দ্বিতীয় ম্যাচে আইভোরিকোস্টের সঙ্গে ড্র করলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে আসরে কোয়ার্টার ফাইনালে আসে ব্রাজিল।
এবার কোয়ার্টার ফাইনালেও মিসরকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে লাতিন আমেরিকার আরেক পরাশক্তি আর্জেন্টিনা।
গতকাল শনিবার অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন চুনহা ম্যাথিউস। প্রথমার্ধের ৩৭ মিনিটে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন চুনহা।
মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল।



