অর্থনৈতিক বিনিয়োগ: বাংলাদেশের সঙ্গে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র

আগামী পঞ্চাশ বছর এবং এর পরের সময়গুলোতেও অর্থনৈতিক বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে করা পোস্টে এ কথা জানানো হয়।
এর আগে রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ও প্রতিনিধি দলের সদস্যরা।
ফেসবুকে পোস্টে মার্কিন দূতাবাস লিখে, ৫০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে অংশীদারিত্ব করে আসছে। বাংলাদেশের জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ৮ বিলিয়ন ডলারের বেশি দিয়েছে দেশটির সরকার।



