অন্য খবর

অভিনেতা মনু মুখোপাধ্যায়ের মৃত্যু

কলকাতার বিখ্যাত অভিনেতা মনু মুখোপাধ্যায় মারা গেছেন। রোববার না ফেরার দেশে চলে গেলেন ৯০ বছর বয়সী এই অভিনেতা।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে কলকাতা আর্টিস্ট ফোরাম।

প্রায় দু’মাস ধরে শয্যাশায়ী ছিলেন মনু মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। নিজ বাড়িতেই ছিলেন শয্যাশায়ী।

সত্যজিৎ রায় পরিচালিত ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে ভণ্ড বাবাজী ‘মছলিবাবা’র চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। দুই বাংলাতেই তিনি জনপ্রিয়।

মনুর প্রথম অভিনীত ছবি ‘নীল আকাশের নীচে’। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। তিনিই একদিন মনুকে ছবির পরিচালক মৃণাল সেনের কাছে নিয়ে যান। স্মৃতিলেখা বিশ্বাসের সঙ্গে একটা ছোট্ট দৃশ্যে অভিনয় করেছিলেন মনু।

তার আসল নাম সৌরেন্দ্রনাথ হলেও, মনু নামেই তিনি বিখ্যাত ছিলেন। মনু তার ডাকনাম। সরকারি চাকরি করার সময় আসল নাম ব্যবহার করতেন। পরে যখন অভিনয়ে আসেন, তখন ডাকনামটাই রয়ে যায়। সিনেমাতেও ওই নামই চলে এসেছে।

১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Back to top button