স্পোর্টেইনমেন্ট

অবশেষে ‘ঘরে’ ফিরছেন রোনালদো

সব জল্পনা-কল্পনা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডেই যাচ্ছেন রোনালদো।

জুভেন্তাস থেকে তাকে নিজেদের দলে ফিরিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

এর আগে ম্যানসিটির কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর জুভেন্টাসকে না বলে দেন রোনালদো। তিনি ভেবেছিলেন নিজের সাবেক ক্লাবের পক্ষ থেকে কোনো প্রস্তাব আসবে না। কিন্তু দৃশ্যপট থেকে সিটি বিদায় নিতেই ইউনাইটেড সেই পথ তৈরি করে দেয়। ফলে চলতি দলবদলের বাজারে এই নিয়ে দ্বিতীয়বারের মতো স্ট্রাইকার খুঁজে পেতে ব্যর্থ হলো সিটিজেনরা।

আনুষ্ঠানিক ঘোষণার আগেই ইতালির তুরিন ছেড়েছেন রোনালদো। বিদায় বলেছেন জুভেন্তাসের সতীর্থদেরও। এখন কেবল ম্যানচেস্টারে ফিরে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও স্বাস্থ্য পরীক্ষা বাকি তার।

ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো বলছেন, রোনালদোকে দলে ভেড়াতে ম্যান ইউর খরচ হয়েছে প্রায় ২০ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কে যা প্রায় ২০০ কোটি। রোনালদোর জুভেন্তাস ছাড়ার পর থেকেই তাকে দলে ভেড়ানোর দৌড়ে শোনা যাচ্ছিল ম্যানচেস্টার সিটির।

 

Related Articles

Leave a Reply

Back to top button