ভূরাজনীতি

নীরবতাকে দুর্বলতা ভাববেন না: বিএনপিকে কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। বলেন, সরকারের নীরবতা দুর্বলতা নয়।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর এবং অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক। তারা বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এসকল অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

তিনি বলেন, ‘জনগণের স্বস্তি নষ্টের অপপ্রয়াস চালাবেন না, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলে আর কোনও সাংবিধানিক পথ নেই। বিএনপিকে ভোটের কোকিল অবহিত করে বলেন, তারা রাজনীতি করে নিজেদের জন্য, জনগণের জন্য নয়।’

শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের সাফল্য নেতাকর্মীদের প্রচার করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে, সকলকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের জবাব দিতে হবে।’

সড়কমন্ত্রী বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতায় কবিরহাট উপজেলায় প্রায় ৫৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, যার উদ্বোধন আজ করা হচ্ছে।’

আগামী জাতীয় নির্বাচনের আগেই তার এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ারও আশ্বাস দেন ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button