অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের সম্পদ জব্দ

অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের সব সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজাম্মেল হক খান।
সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেন, তিনি জানান, তার অর্ধশত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।
মোজাম্মেল হক খান আরো বলেন, পূর্ণাঙ্গ তদন্ত শেষে চার্জশিট কমিশনে উপস্থাপিত হবে। আমরা আশা করছি, শিগগিরই তদন্ত প্রতিবেদন কমিশনে আসবে। টাকা উদ্ধারে এমএলআরএ-সহ অন্যান্য আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। একাধিক দেশে (আমেরিকা ও থাইল্যান্ড) এমএলআরএ পাঠানো হয়েছে।
দুদক সূত্র জানায়, থাইল্যান্ডে প্রধান গ্লোবাল ট্রেডিং, এশিয়া ইউনাইটেড এন্টারটেইনমেন্ট, তমা হোম পাতায়া কোম্পানি লি.-সহ সেলিম প্রধানের সাতটি কোম্পানির সন্ধান পাওয়া গেছে। এছাড়া ব্যাংকক ব্যাংক ও সায়েম কমার্শিয়াল ব্যাংকে ২০ কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের জেপি মর্গান ব্যাংকে সেলিম প্রধানের দুটি ব্যাংক হিসাবে আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে তদন্ত চলছে।



