বিশ্ব

অধিকাংশ দেশ সংক্রমণের প্রাথমিক পর্যায়ে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা ভাইরাসে অধিকাংশ দেশ এখনও সংক্রমণের প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস। এজন্য করোনার প্রকোপ এখনই শেষ হচ্ছে না বলেও জানান তিনি।

গেব্রেয়াসুস বলেন, এই মহামারি ভাইরাস গোটা পৃথিবীকে অচল করে রাখবে আরও অনেকদিন। তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে, কোনো ভুল করা যাবে না। খবর এএফপি। 

করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ডব্লিওএইচওর মহাপরিচালক। এছাড়া বিশ্বব্যাপী অনেক দেশের অর্থনীতি বাঁচাতে লকডাউন শিথিলের বিষয়ে এই সতর্কবার্তা দিলেন তিনি।

ডব্লিওএইচওর মহাপরিচালক আরও বলেন, ‘আমাদের এই মুহূর্তে কোনো ভুল করা যাবে না; আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। কারণ, এই ভাইরাস আমাদের সঙ্গে আরও দীর্ঘসময় ধরে থেকে যাবে। পশ্চিম ইউরোপের কিছু দেশে করোনার প্রকোপ কমতে শুরু করেছে। এদিকে আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা বাড়ছে।’

Related Articles

Leave a Reply

Back to top button