অন্য খবর
অক্সিজেন সহায়তা দিলেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে দিল্লিতে ভয়াবহ অক্সিজেন সংকট মেটাতে বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন পৌঁছে দিলেন কয়েকশ’ অক্সিজেন সিলিন্ডার।
শনিবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে অক্সিজেন সিলিন্ডারের ছবি শেয়ার করে রাবিনা নিজেই জানিয়েছেন এ কথা। ছবির সঙ্গে তিনি লেখেন, সাগরের মধ্যে এটা আমাদের এক বিন্দু সহায়তা। তবু আশা করি কিছু মানুষের জীবন বাঁচাতে তো কাজে লাগবে।
রাবিনা জানান, এটাই তার প্রথম সহায়তা। অর্থাৎ আগামীতেও তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন বলেই ইঙ্গিত দিলেন অভিনেত্রী।


