বাংলাদেশ
টিকার সার্টিফিকেট ছাড়া বাণিজ্য মেলায় যাওয়া নিষেধ

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, করোনার টিকা নেয়ার সার্টিফিকেট ছাড়া চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়া যাবে না।
বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বাড়ির বাহিরে মাস্ক ছাড়া বের হওয়া যাবে না। টিকা ছাড়া কেউ স্কুলে আসতে পারবে না। কোভিড সংক্রমণ আরও বাড়লে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত হবে। তবে ভাড়া বাড়ানো যাবে না। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সীমিত জনসমাগম করতে হবে।
তিনি আরও জানান, ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা নিয়েই স্কুলে যেতে হবে। টিকার সার্টিফিকেট ছাড়া যাওয়া যাবে না বইমেলাতেও।
দুই একদিনের মধ্যে এ বিষয়ে সার্কুলার জারি করা হবে জানান মন্ত্রিপরিষদ সচিব।



