ভূরাজনীতি

অপব্যাখ্যায় বিদ্বেষ ছাড়ানোর চেষ্টা উগ্র সাম্প্রদায়িকদের: কাদের

ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা চলসে বলে জানালেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

সোমবার (৩০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত ২২তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

কাদের বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিলেন রাজনীতির কবি। বক্তৃতায়- বাগ্মিতায় তিনি ছিলেন অমর। এই বাংলার জনমানুষের জীবনদলের শিল্পী ছিলেন বঙ্গবন্ধু। তিনি ছিলেন বাঙালির সংস্কৃতির ধারক ও বাহক।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সংস্কৃতির ভাঙ্গাসেতু মেরামত করে তৈরি করেছিলেন অটুট সেতুবন্ধ। মুজিববর্ষ উপলক্ষ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উদ্দেশ্যমূলক বক্তব্য এদেশের ঐতিহ্য ও সংস্কৃতির উপর চ্যালেঞ্জ।’

ওবায়দুল কাদের বলেন, ‘অন্য কোনও পথ ও ইস্যু না পেয়ে ধর্মীয় ইস্যুকে সামনে এনে ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যেকোনও অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে। ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে কোনও আলোচনা হতে পারে না। এ বিষয়ে কোনও আপোষ নেই।’

সরকারের সরলতাকে দুর্বল না ভাবার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান ও রাষ্ট্রবিরোধী কোনও বক্তব্য বরদাশত করা হবে না বলে হুশিয়ার করে দেন।

Related Articles

Leave a Reply

Back to top button