বাংলাদেশবিশ্ব

বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

ড. মোমেন জানান, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় কোভিড-১৯ বিষয়ে অনলাইন এক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আরও ২৫ জন মন্ত্রী সে অনলাইন বৈঠকে অংশ নেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে ১৪ মিলিয়ন ফাইজারের টিকা দেয়ার ঘোষণা আসে। বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় এসব টিকা পাবে।

এ সময় বাংলাদেশের টিকা পরিস্থিতি তুলে ধরেন ড. এ কে আব্দুল মোমেন। তার তথ্যানুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত ৮ কোটি ২৪ লাখ ১১ হাজার ১৫২ ডোজ টিকা দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button