মনিরুল ইসলাম, বনজ কুমারসহ পুলিশের অতিরিক্ত আইজি হলেন ৭ জন

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সমমর্যাদার সাত কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়ার জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শনিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, পুলিশের বিশেষ শাখার প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই’র প্রধান বনজ কুমার মজুমদার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের ডিআইজি মাহবুবুর রহমান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ, পুলিশ অধিদফতরের ডিআইজি আবু হাসান মোহাম্মদ তারিক, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডিআইজি ড. হাসান উল হায়দার।
সুপারিশ করা সাতজন ১২তম ও ১৫তম ব্যাচের কর্মকর্তা।
সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৭ জানুয়ারি সভার সুপারিশ প্রধানমন্ত্রী ২১ জানুয়ারি অনুমোদন দেন।
এর আগে ২০২১ সালের ১৭ মে অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে চারজন পদোন্নতি পান।



