বিশ্ব

জিততে যাচ্ছি, এটা স্পষ্টই বলা যায়: বাইডেন

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজের বাসিন্দা হতে যাচ্ছেন বলে জানিয়েছেন ডেমোক্রেটপ্রার্থী জো বাইডেন।

স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন বাইডেন। নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ারের উইনমিংটন থেকে দেওয়া সাত মিনিটের এই ভাষণে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বলেছেন, স্পষ্টত আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এ নির্বাচনে আমরা জয়ী হতে চলেছি। বিজয় ঘোষণা মাত্র সময়ের ব্যাপার।

আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়।

ভাষণে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী যুক্তরাষ্ট্রবাসীকে ভোট ঘিরে তিক্ততা ভুলে সামনে তাকাতে এবং ঐক্যবদ্ধ হয়ে তার সঙ্গে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন।

গত বৃহস্পতিবার ভোটগ্রহণ হলেও এখনও কয়েকটি রাজ্যের গণনা শেষ হয়নি; এসব রাজ্যের বেশিরভাগে ট্রাম্প এগিয়ে থাকলেও পোস্টাল ব্যালট গণনা যতই গড়িয়েছে, তা সামনে এগিয়ে দিয়েছে বাইডেনকে।

Related Articles

Leave a Reply

Back to top button