বাংলাদেশ

আজ সায়ংকালে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপুজার আনুষ্ঠানিকতা

আজ বুধবার (২১ অক্টোবর) বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার ঢাকে পড়বে কাঠি।পঞ্চমী তিথিতে সায়ংকালে অর্থাৎ সন্ধ্যায় এই বন্দনাপুজা অনুষ্ঠিত হবে। আর এই বন্দনা পুজার মধ্য দিয়ে দেবীর বোধন হবে।

তবে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বৃহস্পতিবার (২২ অক্টোবর) মহাষষ্ঠী থেকে। দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। ২৩ অক্টোবর মহাসপ্তমী, ২৪ অক্টোবর মহাষ্টমী, ২৫ অক্টোবর মহানবমী এবং ২৬ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের দুর্গাপূজা।

দুর্গাপুজাকে বলা হয় শারদীয় উৎসব। অর্থাৎ শরৎকালেই মূলত, এই পুজা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এবার দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে হেমন্তে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে সূচনা হয়েছিল দেবীপক্ষের। প্রতি বছর দেবীপক্ষের শুরুর সপ্তাহবাদে দুর্গাপূজা শুরু হলেও ‘মল মাস’ বা অশুভ মাসের কারণে এবার দুর্গাপূজা শুরু হচ্ছে মহালয়ার ৩৫ দিন পার করে।

সনাতন পঞ্জিকা মতে, এবার দেবী দুর্গা এবার দোলায় (পালকি) চেপে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন। এর ফল হচ্ছে মড়ক। প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারির বেড়ে যাওয়ার লক্ষণ। দেবী বিদায় নেবেন গজে (হাতি) চড়ে। এর ফল হিসেবে শস্যপূর্ণা হয়ে উঠবে বসুন্ধরা।

তবে, স্বাস্থ্যবিধির চাপে ‘নিষ্প্রাণ’ এবারের শারদীয় দুর্গাপূজা। যদিও এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে হেমন্তে। ‘অকালকালের এ পূজাকে ঘিরে মন্দিরে, মণ্ডপে প্রস্তুতি থাকলেও, সেখানে নেই প্রাণের উচ্ছ্বাস। মহাকারি করোনা মোকাবিলায় পূজা আয়োজন হবে সীমিত পরিসরে। উৎসব-সংশ্লিষ্টতা বাদ দিয়ে সাত্ত্বিক পূজায় সন্তুষ্ট থাকতে হবে দশভূজা দেবী দুর্গার ভক্তদের।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button