বাংলাদেশ

সিটিটিসি প্রধান মনিরুল হলেন এসবি প্রধান

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম।

রবিবার (১৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মনিরুল এসবি প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

এসবি প্রধান মীর শহীদুল ইসলাম অবসরে গেলেন। তিনি ইতোমধ্যে গেল বৃহস্পতিবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button