স্পোর্টেইনমেন্ট

সাকিব-তামিমদের ঈদ শুভেচ্ছা

ভক্ত-সমর্থকদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বার্তা দিয়েছেন ক্রিকেটাররা।

নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘ঈদ মানে আনন্দ আর সব খুশিকে ভাগাভাগি করে নেওয়া। খুশির স্বাদে পরিপূর্ণ হোক আমাদের সবার জীবন এই ঈদে।’

তামিম লিখেছেন, ‘সকল ভেদাভেদ ভুলে ইদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে। ঈদ হোক সবার জন্য আনন্দময় আর ঈদ কাটুক সুস্থতায় এই শুভ কামনায়- ঈদ মোবারক।’

এদিকে, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কারণে, মুম্বাইয়ে তাজমহল প্যালেস হোটেলে জৈব সুরক্ষা বলয়ের ভেতরেই কাটছে মুস্তাফিজের ঈদ।

মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে, ভিডিও বার্তায় মুস্তাফিজ বলেন, ‘ঈদুল ফিতর আপনাদের জীবনে সুখ-শান্তি বয়ে নিয়ে আসুক, ঈদ মুবারক। সাধারণত আমার ভাইদের সঙ্গে বাড়িতেই ঈদ করা হয়। বন্ধুদের সঙ্গে নামাজ পড়তে যাই। তবে এ বছর তাদের সাথে ঈদ করতে পারছি না।’

দিল্লির অপর দুই মুসলিম ক্রিকেটার ভারতীয় পেসার খলিল আহমেদ ও ব্যাটার সরফরাজ খানও সেই ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button