স্পোর্টেইনমেন্ট

সাইক্লোনের প্রভাবে টাইগারদের বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত

ঘূর্ণিঝড়ের কারণে, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের, ওমানের উদ্দেশ্যে যাত্রা এখন অনিশ্চিত। কেননা ঘূর্ণিঝড়ের জন্য বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে ওমান সরকার।

সব কিচু ঠিক থাকলে বাংলাদেশ ক্রিকেট দলের আজ রাত ১১টায় ঢাকা ছাড়ার কথা।

উল্লেখ্য, বিশ্বকাপ খেলতে মাসকটে পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইগারদের। ওমানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ৯ অক্টোবর বাংলাদেশ দল পাড়ি জমাবে আরব আমিরাতে। সেখানে ১২ ও ১৪ অক্টোবর আবু দাবিতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে অফিসিয়াল প্রস্তিুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর টাইগারদের স্কটল্যান্ডের বিপক্ষে খেলার মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপ যাত্রা।

Related Articles

Leave a Reply

Back to top button