বাংলাদেশ

সাগরে ৬৫ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার

দেশের সামুদ্রিক জলসীমায় আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সুষ্ঠু প্রজনন ও সমুদ্র সম্পদ সংরক্ষণে এ নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের শাখা-৪ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১৩ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য মোট ৬৫ দিন সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ধারা ৩ এর উপধারা ২ এ প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button