বাংলাদেশ

প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির শুভেচ্ছা

ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সে দেশের সরকার ও জনগণকে অন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি।

বুধবার (২৬ জানুয়ারি) ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দেশটির সর্বস্তরের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি।

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নেতাদের প্রত্যাশা, ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উভয় দেশে শান্তি, সম্প্রীতি ও অর্থনৈতিক উন্নতি অর্জিত হোক।

প্রসঙ্গত, আজ ২৬ জানুয়ারি ভারত ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে।

Related Articles

Leave a Reply

Back to top button