ভূরাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মান্না

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার রাতে গুলমানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় মান্নাকে ডেকে তার সঙ্গে কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এ বিষয়ে মান্না বলেন, ‘মুক্তি পাওয়ার পর বেগম জিয়ার সঙ্গে আমি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলাম। তখন তিনি কারও সঙ্গেই দেখা করেননি। ঈদের দিন কিংবা তার আগে বিএনপি নেতারা দেখা করেছেন। আমার আগ্রহে আজ উনি আমাকে ডেকে সময় দিয়েছেন।’

সাক্ষাত প্রসঙ্গে মান্না বলেন, ‘ঈদের সৌজন্য সাক্ষাৎ হিসেবেই গিয়েছিলাম দেখা করতে। তিনি অসুস্থ। কিন্তু চেহারায় তাকে ফ্রেশ লেগেছে। তবে অসুস্থতা আগের মতোই আছে। তাঁর বাম হাত বেঁকে গেছে, তুলতে পারেন না। ডান হাতেও ব্যথা। তবে তার মনোবল আগের মতোই অটুট আছে।’

প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাত শেষে রাত ৯টার দিকে ফিরোজার বাসা থেকে বের হয়ে আসেন মান্না। বেগম জিয়ার সঙ্গে সাক্ষাত করতে তিনি একাই গিয়েছিলেন।

সাক্ষাতকালে কী কথা হয়েছে- এমন প্রশ্নে মান্না বলেন, ‘বেগম জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি। জিজ্ঞেস করেছি- আপনি কেমন আছেন? তিনি জানালেন, ঈদের দিন জাউ ছাড়া কিছু খেতে পারেননি। আজ (মঙ্গলবার) একটু সেমাই খেয়েছেন।’

উল্লেখ, শর্তসাপেক্ষে সরকারের দেয়া ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে গত ২৫ মার্চ মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর থেকেই তিনি গুলশানে ফিরোজার বাসায় আছেন।

Related Articles

Leave a Reply

Back to top button