বাংলাদেশ

সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, যে এলাকায় করোনা সংক্রমণ বাড়বে সেই এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

রবিবার ৫ সেপ্টেম্বর সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে একথা জানান তিনি।

ডা. দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া পর করোনা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হবে। যখনই কোনো এলাকায় সংক্রমণ বেড়ে যাবে ওই এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে।

শুরুর দিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলে আসতে হবে। পর্যায়ক্রমে ক্লাসের সংখ্যা বাড়বে।

স্কুলে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে প্রবেশ করাতে হবে। স্কুলে আপাতত কোনো অ্যাসেম্বলি হবে না। তবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা খেলাধুলা চলবে যাতে শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থানে থাকতে পারে।

বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

Related Articles

Leave a Reply

Back to top button