বিশ্ব

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিহত ২০৭ জন

ভারতের উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনায় ২০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৯০০ জনের মতো। শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া উড়িষ্যার বালেশ্বর জেলায় করমণ্ডল এক্সপ্রেস ও একটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে তামিলনাড়ুর চেন্নাইয়ে চিকিৎসা নিতে যান অনেক বাংলাদেশি। ওড়িশার বালেশ্বরে কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে বাংলাদেশি যাত্রী থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। অবশ্য এখনও ট্রেনটিতে বাংলাদেশি যাত্রী থাকার খবর নিশ্চিত করতে পারেনি কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাইকমিশন।

তবে শুধু ভারতীয়ই নয়, চিন্তায় রয়েছেন বাংলাদেশিরাও। কারণ যে ট্রেন দুর্ঘটনায় এত হতাহত; সেই ট্রেনেই অনেক বাংলাদেশি চিকিৎসা নিতে চেন্নাই যাতায়াত করেন।

তবে দুর্ঘটনায় বাংলাদেশিদের খবর নিতে একটি একটি হোয়াটসঅ্যাপ হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ ) নম্বর চালু করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হটলাইনের কথা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস শুক্রবার স্থানীয় সময় সাড়ে ৭টার দিকে উড়িষ্যার বালেশ্বরের কাছে দুর্ঘটনায় পতিত হয়। সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার জন্য ওই ট্রেনটিতে যাতায়াত করেন। এ বিবেচনায় দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং উড়িষ্যার রাজ্য সরকারের সঙ্গে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন যোগাযোগ রাখছে। এ সংক্রান্ত তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ ) নম্বরে যোগাযোগ করার জন্য বলা হলো।

 

Related Articles

Leave a Reply

Back to top button