ভূরাজনীতি

করোনায় আক্রান্ত নানক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি তিনি নিজেই ফেসবুক পোস্ট লিখে নিশ্চিত করেছেন।
নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব গণমাধ্যমকে  এ তথ্য জানিয়েছেন।

নানক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে লেখেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, বৈশ্বিক মহামারী করোনা (COVID-19) এর শুরু থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দেশের মানুষের এবং দলের জন্য কাজ করে গিয়েছি। বর্তমানে আমি করোনা পজিটিভ হওয়ার করণে হোম কোয়ারেন্টাইনে আছি। আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। আমি দ্রুত আরোগ্য লাভ করে আপনাদের সেবায় আবার নিজেকে নিয়োজিত করতে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব জানিয়েছেন, এখন পর্যন্ত স্যার সুস্থ আছেন, ভালো আছেন। করোনা পজিটিভ হওয়ায় স্যার হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার অতিসত্তর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button