ইকোবিজ

শুরু হলো আন্তর্জাতিক প্লাস্টিক মেলা

প্লাস্টিক পণ্যের প্রসার ও রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু হয়েছে আজ বুধবার (২২ ফেব্রুয়ারি)।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অনুষ্ঠানে বিশেষ অতিথিছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও ইয়র্কার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসের সভাপতি জুডি ওয়াং।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, প্লাস্টিক খাতের উন্নয়নে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত সরকার। আমরা এ খাতে প্রচুর সম্ভাবনা দেখি। এরই মধ্যে বাংলাদেশের প্লাস্টিক পণ্য বিদেশে একটি জায়গা করে ফেলেছে। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অবদান সবচেয়ে বেশি।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রতিবছর তিনশো কোটি ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি করতে হবে। এখন হচ্ছে একশো কোটি ডলারের কিছু বেশি। এ খাতকে এগিয়ে নিতে প্লাস্টিক বর্জ্য রিসাইকেলের পাশাপাশি কমপ্লায়েন্স কারখানা ও নীতি সহায়তা নিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে।

মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় বিশ্বের ২১টি দেশের ৪৯৪টি প্রতিষ্ঠান অংশ নেবে। ৭৫০টি স্টলে দেশি-বিদেশি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে।

Related Articles

Leave a Reply

Back to top button