অন্য খবর
প্রেমিকাসহ করোনা আক্রান্ত দেব

করোনা আক্রান্ত হয়েছেন ওপার বাংলার অভিনেতা দেব। সেসঙ্গে তার প্রেমিকা ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রও আক্রান্ত।
বুধবার (০৫ জানুয়ারি) রাতে টুইট করে এই অভিনেতা নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
প্রায় একই সময়ে টুইট করে রুক্মিণী জানান, তিনিও কোভিড পজিটিভ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো আক্রান্ত হলেন এই অভিনেত্রী।
দেব লেখেন, ‘সবাইকে ধন্যবাদ। রেজাল্টে আমি পজিটিভ। কিন্তু আমার কোনো উপসর্গ নেই। আমি বাড়িতেই আইসোলেশনে রয়েছি। ’
তবে বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন রুক্মিণী। তিনি জানান, আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।



